মুজিবনগরে বিএনপি নেতা হত্যায় গ্রেপ্তার ১, হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির নেতা হেলাল উদ্দিন ও তাঁর মেয়েকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বানারুল ইসলাম (৩৬)।গতকাল শনিবার রাতে বানারুলকে মুজিবনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপির ডাকে আজ রোববার মুবিজনগরে শান্তিপূর্ণভাবে আধাবেলা হরতাল পালিত হয়েছে।মুজিবনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও তার মেয়ে হাবিবা খন্দকারকে বৃহস্পতিবার রাতে চরমপন্থীরা কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে।শুক্রবার রাতে হেলালের স্ত্রী সন্ধ্যা রানী বাদী হয়ে অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিন হত্যার প্রতিবাদে জেলা বিএনপি আজ আধাবেলা হরতালের ডাক দেয়।স্থানীয়রা জানান, সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে উপজেলার ব্যস্ত এলাকা কেদারগঞ্জ বাজারে কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি। সকালে আঞ্চলিক ও দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হত্যায় জড়িত থাকার অভিযোগে বানারুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।