মুজিবনগরে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগুয়ান গ্রামের মাঝপাড়ায় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির একজন কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম শরিফুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।শরিফুল ইসলামের বাবা রমজান আলী এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় আওয়ামী লীগের কর্মী আসলাম, বাবু, মতিসহ ১২-১৪ জনকে দায়ী করেছেন। আসলামের নেতৃত্বে এই হামলা চলে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শরিফুল আজ সকালে গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের একজন কর্মীর সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল ওই আওয়ামী লীগের কর্মীকে চড় মারেন। খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে শরিফুলের বাড়ি ফেরার পথে হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে শরিফুলের মাথা ও শরীরে কোপান।আহত শরিফুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, নিহত শরিফুল মাঝপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি বিএনপির সক্রিয় কর্মী। তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর থেকে এই গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছে। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, রাজনৈতিক উত্তেজনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। দোষীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।