মুজিবনগরের ১৯২ কর্মচারীকে আত্মীকরণ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বর্তমান সরকার মুজিবনগর কর্মচারী হিসেবে ১৯২ জনকে সাব-রেজিস্ট্রার পদে আত্মীকরণ করেছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে আইনমন্ত্রী এ তথ্য জানান।জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আত্মীকরণ হওয়া ১৯২ জনের মধ্যে দুজন যোগদান করেননি। প্রথম দফায় ১২৫ জনের মধ্যে ১২৪ জন, দ্বিতীয় দফায় ৬৭ জনের মধ্যে ৬৬ জন মুজিবনগর কর্মচারী সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেন। পরে তাঁদের নাম, জন্মতারিখসহ পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরেন মন্ত্রী।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, স্থায়ী অ্যাটর্নি গঠন করবার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে এ সার্ভিস গঠনের ক্ষেত্রে সরকারের ব্যাপক অর্থব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে। ফলে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়সহ সর্বোচ্চ কর্তৃপক্ষেরও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।এ ছাড়া এ সার্ভিস-সংক্রান্ত বিধি বিধান প্রণয়ন এবং এর অবকাঠামো স্থাপনের বিষয়টি জড়িত রয়েছে বলেও জানান মন্ত্রী।ওএসডি চলমান প্রক্রিয়া: এক প্রশ্নের জবাবে সংসদকার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সরকার দৈনন্দিন কাজের অংশ হিসেবে জনপ্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এর সংখ্যা সুনির্দিষ্ট নয় বা এর কোনো স্থায়ী তালিকা সংরক্ষিত থাকে না।সরকারি দলের সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সরকার জনপ্রশাসনে অধিকতর গতিশীলতা আনতে ই-গভর্নেন্স চালুর সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যেই ‘ই-গভর্নেন্স’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যায়।এর আগে আজ বিকেল পাঁচটা ২৫ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।