মুঠোফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানো অবস্থায় মুঠোফোন (মোবাইল) ব্যবহারে জরিমানা ও জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট কার, মাইক্রোবাস ও জিপ গাড়ির চালকের চলন্ত অবস্থায় মুঠোফোন, এয়ার ফোন ব্যবহার মোটরযান আইনে নিষিদ্ধ এবং সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো বাধ্যতামূলক। জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদের ৩৪তম সভায় আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সভাপতিত্ব করেন।