মুঠোফোন ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোন ব্যবহার বন্ধ হচ্ছে। এ ব্যাপারে শিগগিরই পরিপত্র জারি হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার রাজধানীর এলজিইডি ভবনে শিশুসংগঠন চাইল্ড পার্লামেন্টের অষ্টম অধিবেশনে এ ঘোষণা দেন। এবার চাইল্ড পার্লামেন্টের এক জরিপে দেখা যায়, ৭৫ শতাংশ শিক্ষার্থীর অভিযোগ, শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে শিক্ষকেরা মুঠোফোনে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছরই বারণ করেছি। শিক্ষকেরা সাড়া দেননি। আমি ঘোষণা দিচ্ছি, আজ না হলে কালকের মধ্যে পরিপত্র জারি করব, যাতে শিক্ষকেরা শ্রেণীকক্ষে মুঠোফোনে কথা বলতে না পারেন।’ নিজস্ব প্রতিবেদক