মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে যেতে এখন থেকে জেলা শহরে জনশক্তি রপ্তানি অধিদপ্তরের শাখাগুলোতে নাম নিবন্ধন করতে হবে। এ জন্য দরকার হবে ৮০ টাকার পে-অর্ডার। ব্যাংকে গিয়ে পে-অর্ডার সংগ্রহের ভোগান্তি দূর করতে ১৫ দিনের মধ্যেই মুঠোফোনের মাধ্যমে নাম নিবন্ধন শুরু হবে। মুঠোফোন কোম্পানি টেলিটকের মাধ্যমে ৮০ টাকা ফ্লেক্সিলোড দিয়ে নাম নিবন্ধন করা যাবে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার ফরিদপুরে এ তথ্য জানান। ফরিদপুর অফিস