মুঠোফোনে অপকর্মের প্রমাণ মিললেই কঠোর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম ভেঙে অপ্রাপ্তবয়স্কদের কাছে মুঠোফোনের সিম বিক্রি, মুঠোফোনের মাধ্যমে চাঁদাবাজি, ইভ টিজিং ও অন্যান্য অপকর্মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মুঠোফোনে চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের বিরুদ্ধে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকার মুঠোফোনে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম রোধে ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়ে সরকারকে সহায়তা করছে। তারা ইতিমধ্যেই প্রায় ৭০০ ডিস্ট্রিবিউটর ও এক লাখ ৮৫ হাজার ১০০ খুচরা ব্যবসায়ীর তথ্য বিটিআরসি বরাবর জমা দিয়েছে।এই বৈঠকে মুঠোফোনের অপব্যবহার রোধে জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণা চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।