মুঠোফোনে এসেছে ‘অসমাপ্ত টু’
মুঠোফোনে এলো ব্যান্ডদল অর্থহীনের নতুন অ্যালবাম অসমাপ্ত টু। সম্প্রতি ‘বাংলালিংক মিউজিক স্টেশন ৫৮৫৮’ ছাড়া হয়েছে ব্যান্ড ‘অর্থহীনের’ নতুন অ্যালবাম ‘অসমাপ্ত টু’র গানগুলো। এক মাস পর সিডি আকারে অ্যালবামটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক।এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলালিংক মিউজিক স্টেশনে অর্থহীন-এর নতুন অ্যালবামটির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের জনসংযোগ ও যোগাযোগ প্রধান শারফুদ্দিন আহমেদ, ডেডলাইন মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর চৌধুরী এবং অর্থহীন ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।অর্থহীন-এর অসমাপ্ত টু অ্যালবামে মোট ১১টি গান রয়েছে। এর মধ্যে নিজেদের ‘অদ্ভূত সেই ছেলেটি’র দ্বিতীয় সংস্করণ রাখা হয়েছে ‘গল্পের শুরু’ শিরোনামে। অ্যালবামের বেশির ভাগ গানের কথা লিখেছেন অর্থহীন ব্যান্ডের সুমন। গানগুলোর মধ্যে রয়েছে সফ্ট রক, হার্ড রক ও হেভি মেটাল ধাঁচের গান। অর্থহীন ব্যান্ডের অন্য অ্যালবামগুলো হলো ত্রিমাত্রিক (২০০০), বিবর্তন (২০০১), নতুন দিনের মিছিলে (২০০২), ধ্রুবক (২০০৩) ও অসমাপ্ত (২০০৮)।