মুঠোফোনে এসেছে ‘অসমাপ্ত ২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে এসেছে অর্থহীনের নতুন অ্যালবাম অসমাপ্ত ২। সম্প্রতি ‘বাংলালিংক মিউজিক স্টেশন ৫৮৫৮’-এ ছাড়া হয়েছে অর্থহীনের নতুন অ্যালবাম অসমাপ্ত ২-এর গানগুলো। এক মাস পর অডিও সিডি আকারে অ্যালবামটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক।সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলালিংক মিউজিক স্টেশনে অর্থহীনের নতুন অ্যালবামের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের জনসংযোগ ও যোগাযোগ-প্রধান শারফুদ্দিন আহমেদ, ডেডলাইন মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর চৌধুরী এবং অর্থহীনের সদস্যরা।অর্থহীনের অন্যতম সদস্য সুমন বলেন, অর্থহীনের অসমাপ্ত ২ অ্যালবামে ১১টি গান রয়েছে। গানগুলো সফট রক, হার্ড রক ও হেভি মেটাল ধাঁচের। রয়েছে ‘অদ্ভুত সেই ছেলেটি’র দ্বিতীয় সংস্করণ। শিরোনাম ‘গল্পের শুরু’।অসমাপ্ত ২ অ্যালবামের বেশির ভাগ গানের কথা লিখেছেন সুমন।