মুঠোফোনে পুরস্কারের টোপ: চুন্নু মুন্সী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লটারি জেতার কথা মুঠোফোনে জানিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আটক চুন্নু মুন্সীকে আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নগরের বোয়ালিয়া মডেল থানায় এ ঘটনায় দায়ের করা মামলায় চুন্নু মুন্সীকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত শুক্রবার প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধির সহায়তায় গোয়েন্দা সংস্থার লোকজন চুন্নু মুন্সীকে ফরিদপুর থেকে আটক করেন।এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা মুস্তারী খাতুন বলেন, চুন্নু মুন্সীকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মামলা হয়েছে।আজ প্রথম আলোয় ‘মুঠোফোনে পুরস্কারের টোপ’ শিরোনামে এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।