প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ সেপ্টেম্বর প্রথম আলোর আইন অধিকার পাতার ‘মুঠোফোনে প্রেম ও কাবিননামার গল্প’ লেখাটি পড়লাম। এসব খবর প্রায়ই চোখে পড়ছে। মেয়েটি শিক্ষিত হয়েও এমন একজন লোকের প্রতারণার ফাঁদে কী করে পা দিলেন? শত প্রতিকূলতা অতিক্রম করে যে সাফল্য মেয়েটি পেয়েছিলেন, তা হারিয়ে ফেললেন এক নিমেষে! এ থেকে হয়তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শেখার আছে। সবাই মিলে এসব নিন্দনীয় অপরাধের বিরুদ্ধে আন্দোলন করা যায়। তবে এ জন্য দরকার আইনি সহায়তা। একটি স্বচ্ছ, সহজ ও সরল আইনি প্রক্রিয়াই পারে এ ধরনের ঘৃণ্য অপরাধের শাস্তির ব্যবস্থা করতে। আমরা সবাই তো সেই দিনটির জন্যই অপেক্ষা করে আছি...। শায়লা ইয়াসমিনশিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়