মুঠোফোনে প্রেম ও কাবিননামার গল্প
পড়াশোনা আর চাকরির কারণে বয়সটা একটু বেড়েই গিয়েছিল মেয়েটির। পরিবার আর সমাজের কাছে তাঁর পরিচয় তাই আইবুড়ো মেয়ে। এ নিয়ে নানা অপবাদও শুনতে হয়েছে তাঁকে। হঠাৎ করেই মুঠোফোনে প্রেম হয় একটি ছেলের সঙ্গে। পরিবারকে না জানিয়ে বিয়ে করেন তাঁরা। বিয়ের এক বছর না যেতেই স্বামীর মুখোশ খুলে যায়। এর মধ্যে জন্ম নেয় এক সন্তান। মেয়েটির স্বামী তাঁকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না, আবার তালাকও দিচ্ছেন না। মেয়েটি এখন কাবিননামা ও তাঁর সন্তানের অভিভাবকত্ব নিয়ে কিছু প্রশ্নের সুরাহা চান।মেয়েটি রক্ষণশীল পরিবারের। অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই পড়াশোনা করেন তিনি। এমএসএস পড়া অবস্থায় এনজিওতে চাকরি নেন ১৯৯৮ সালে। এরই মধ্যে নারীর অধিকার সচেতনতার অনেক কাজেই অংশ নেন। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও একা একা চলতে শিখেছেন। ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন ধীরে ধীরে।্রনিজের পায়ে দাঁড়ানোই ছিল তাঁর দৃঢ় প্রতিজ্ঞা। বড় দুই বোনের বিয়ে হয়েছে অনেক দেরিতে। এ ছাড়া নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবেন না এই ভাবনায় বয়সটা হয়তো তাঁর বেড়েই গিয়েছিল। পরিবার আর সমাজের কাছে তাঁর পরিচয় আইবুড়ো মেয়ে। নানা অপবাদও শুনতে হয়েছে তাঁকে। কিন্তু এসবের কোনোটিরই পরোয়া করেননি তিনি। চলতে থাকে জীবন জীবনের নিয়মে। এর মধ্যে মাকে হারান চিরতরে। বাবা মারা যান অনেক আগেই। বড় দুই ভাই আর ভাবিদের কাছ থেকে মেলেনি যত্নআত্তি কিংবা একটু দেখভাল। তবু মেয়েটি থেমে থাকেননি ক্যারিয়ার গড়তে। তারপর কোনো একসময় আর আট-দশটা মানুষের মতো তাঁর মনেও দোলা দেয় বসন্ত। প্রেম আসে...। এক অদ্ভুত ভালো লাগার পরশে হারিয়ে যান মেয়েটি। কিন্তু এ বসন্ত যে কালবৈশাখী হয়ে তছনছ করে দেবে কে জানত...?২০০৩ সালে তাঁর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় একটি ছেলের। পরিচয় গিয়ে দাঁড়ায় প্রণয়ে। এক বছরের মাথায় বিয়ে করে বসেন পরিবারকে না জানিয়ে। ছেলেটির প্ররোচনায় দুজনে ছেলেটার গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে করেন। এ নিয়েও পরিবারের সঙ্গে যুদ্ধ করতে হয় তাঁর। ভেবেছিলেন তিনি তাঁর স্বপ্নের দেখা পেয়েছেন। কিন্তু এ কোন বিধির বিধান। মেয়েটির স্বামী বিয়ের পর থেকেই ব্যবসার কথা বলে বিভিন্ন সময় তাঁর কাছ থেকে টাকা নিতে থাকেন। মেয়েটির সঞ্চিত সব টাকাই তিনি নিয়ে নেন। এবং মেয়ের সব গয়না ও মেয়ের নিজের গড়া আসবাব দিয়ে একসময় ছেলেটা তাঁর বোনকে বিয়ে দেন। এ সবই বিয়ের এক বছরের ভেতরেই হয়। এর মধ্যে মেয়েটা জানতে পারেন, তাঁর স্বামীর আগের বউ ছিল। সে পক্ষে একটা মেয়েও আছে। কিন্তু আগের বউ তাঁর নামে নারী নির্যাতনের মামলা করেছেন এবং তালাকও দিয়েছেন। ছেলেটা তাঁরই কাছ থেকে টাকা নিয়ে প্রথম স্ত্রীর কাবিনের টাকা শোধ করেন। এরই মধ্যে মেয়েটা সন্তান ধারণ করেন।্রবিয়ের আগে তাঁকে বলা হয়, ছেলেটা ব্যবসা করেন। কিন্তু পরে দেখতে পান কিছুই করেন না। সন্তানের জন্মের পর মেয়েটি চাকরি ছেড়ে দেন এবং ২০০৭ সালের অক্টোবরে গিয়ে ছেলের বাড়িতে থাকা শুরু করেন। মেয়েটি এর ভেতর শ্বশুরবাড়ি নিয়মিত যাতায়াত করতেন।সন্তান জন্মের পর স্বামী আবারও টাকা চাইতে থাকেন এবং এবার তিনি তাঁর ভাই থেকে টাকা ধার করার নামে নেন। এভাবে চলতে থাকে দিন। সন্তানের বয়স যখন এক বছর, তখন তিনি আবার টাকা দাবি করেন। কিন্তু মেয়েটি কোত্থেকে পূরণ করবেন এ দাবি। এবার তিনি যখন আর টাকা দিতে পারছেন না, তখন ছেলেটি মেয়েটির মুঠোফোনেই অন্য মেয়েদের সঙ্গে প্রেমের নামে প্রতারণামূলক সম্পর্ক শুরু করলেন দেখিয়ে দেখিয়েই। নিজের চোখের সামনে অন্য মেয়েদের নিয়ে কুকীর্তি এ তো আর সহ্য করা যায় না। এ যেন তাঁর ওপর শুরু হলো একটা মানসিক নির্যাতন।একপর্যায়ে সন্তানের খাবারের টাকা দেওয়া বন্ধ করে দিলেন। কোনো খোঁজখবরই নিতেন না। মেয়েটি তাঁর পরিবারের কাছে অনেক কিছুই গোপন করেছিলেন লজ্জায়। মেয়েটি ভাবতে থাকলেন, পরিবারের অমতে বিয়ে করেই তাঁর এ দুর্গতি হয়েছে, এটা জানাজানি হলে তিনি অনেক ছোট হয়ে যাবেন পরিবারের কাছে। কিন্তু সত্যকে কয় দিনই বা লুকিয়ে রাখা যায়? তাঁর এ অবস্থার কথা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এবং একসময় সবকিছু জানাজানি হয়। মেয়েটি বিয়ের পর জানতে পারেন, তাঁর স্বামী লেখাপড়াও ততটা শেখেননি, এলাকায় মাস্তান হিসেবে পরিচিত এবং বিয়ে করাটা হচ্ছে তাঁর পেশা।্রতবু ভালোবাসার মানুষ তিনি। শত অপরাধ করলেও বারবার ক্ষমা করে দিতে চেয়েছেন মেয়েটি। কিন্তু অর্থলোভী স্বামীর নির্যাতনে দেয়ালে পিঠ ঠেকে যায় তাঁর।্রএরপর একদিন বাধ্য হয়েই মেয়েটি স্বামীর সংসার ছাড়লেন। তার পর থেকে মেয়েটি ভাইদের সংসারেই আছেন। নানা অপবাদ আর বঞ্চনা তাঁকে নীরবে সয়ে যেতে হচ্ছে এখানেও। কিন্তু সয়ে যাওয়া ছাড়া তাঁর কীই বা করার আছে। মেয়েটি ভাবেন, সবই তাঁর নিয়তি। নিয়তির সঙ্গে যুদ্ধ করে কি আর টেকা যায়! ফুটফুটে বাচ্চাটি নিয়েই কোনোরকম মাথা গুঁজে দিন পার হচ্ছে তাঁর। আবারও চেষ্টা করছেন নিজের পায়ে দাঁড়ানোর শক্ত ভিত তৈরি করতে।এই ঘটনাটি জানিয়ে ই-মেইল করেন মেয়েটির বোন। চিঠিটির এক অংশে লেখা, ‘এই যে মেয়েটির কথা বললাম সে আমার বোন। অন্ধ ভালোবাসার কারণে সে হয়তো এমনটা করেছে।’ মেয়েটির বোনের সম্পর্কে কিছু বিষয়ে জানাতে চেয়েছিল। মেয়েটির প্রশ্নগুলো হুবহু তুলে ধরলাম।বোনটি লেখে, ‘আমি যে বিষয়টি বলবার জন্য লিখছি তা হচ্ছে আইনি জটিলতার বিষয়।্রআসলে আমরা সাধারণ মানুষেরা আইনের অনেক কিছুই জানি না। এর ফলে এ ধরনের হঠকারি ব্যক্তিরা বারবার সুযোগ পেয়ে যায় বা আমরা তাদের সুযোগ করে দিই।্রআমার বোন তার স্বামীর কাছ থেকে ২০০৮-এ চলে এসেছে।্রকিন্তু আজও সে স্বাভাবিক হতে পারেনি। তার ছেলেটা বড় হচ্ছে। হয়তো সে ছেলেটাকে বড় করে তুললে তার পিতৃত্বের দাবি করতে তার স্বামী আসবে।আমাকে একটু নিচের প্রশ্নগুলোর উত্তর দিলে অনেক সুবিধা হয়—১. আমার বোনের কাছে বিয়ের কোনো কাগজ বা কাবিননামা নেই। বিয়েটা হয় অন্য এক জেলায়। এখান থেকে কি তালাক দেওয়া সম্ভব? ২. তার সন্তানের দাবিদার তখন কে হবে? তার স্বামী এখন পর্যন্ত কোনো দিনই সন্তানের জন্য কোনো খরচ দেয়নি। এমনকি সন্তান জন্মের সময়ও সে কোনো রকম খরচ করতে উৎসাহবোধ করেনি। সে স্বামীকে যত টাকা দিয়েছে, তার কোনো প্রমাণ নেই। তার পরও সে জেদ করছে এ টাকা সে না নিয়ে তালাক দেবে না। এটা কি আদৌ সম্ভব হবে?’এ বিষয়ে কথা বলি ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মো. সিরাজ আবিদের সঙ্গে। তিনি প্রশ্নগুলোর জবাব দেন এভাবে—‘প্রথম প্রশ্নটির উত্তরে বলা যায়, তালাকের জন্য প্রয়োজন কাবিননামা। কারণ, বিয়ের প্রমাণ হচ্ছে কাবিননামা। যে কাজি অফিসে বিয়েটি হয়, সেখান থেকে কাবিননামাটি উঠাতে হবে। কাবিননামার ১৮ নম্বর ঘরে দেখতে হবে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে কি না। যদি দেওয়া থাকে তাহলে সরাসরি তালাক দেওয়া যাবে। আর যদি না দেওয়া থাকে তাহলে পারিবারিক আদালতের মাধ্যমে তালাক চাইতে হবে। মেয়ে যে স্থানে বসবাস করছে সে স্থান থেকেই তালাক দিতে পারবে এবং ওই স্থানের পারিবারিক আদালতে মামলা করা যাবে।দ্বিতীয় প্রশ্নের জবাবে বলা যায়, ছেলেসন্তান সাত বছর পর্যন্ত মায়ের হেফাজতেই থাকবে। এর পরও আদালত ছেলেটির কল্যাণ বিবেচনা করে মায়ের কাছে থাকতে অনুমতি দিতে পারে। আইন অনুযায়ী তালাক না হওয়া পর্যন্ত স্ত্রী-সন্তানের ভরণপোষণের খরচ স্বামীকেই দিতে হবে। তালাকের ইদ্দতকাল পর্যন্ত স্ত্রীর ভরণপোষণ দিতে হবে। আর সন্তানের ভরণপোষণ তালাক হয়ে গেলেও মায়ের হেফাজতে থাকলেও দিয়ে যেতে হবে। কাবিননামা অনুযায়ী দেনমোহরের টাকা অবশ্যই মেয়েটি পাবে। যদি স্বামী দিতে না চায় তাহলে তালাকের পর থেকে তিন বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা করতে হবে। এখানে মেয়েটি স্বামীকে যে টাকা দিয়েছে, তার কোনো প্রমাণ নেই। এ ক্ষেত্রে ফৌজদারি আদালতে আশ্রয় নেওয়া গেলেও প্রমাণ করা দুঃসাধ্য হয়ে পড়বে।’মেয়েটির বোনের লেখা ই-মেইলটির শেষ অংশটি উল্লেখ ছিল।‘পরিবারের কেউ-ই ওর জন্য কিছু করতে উৎসাহবোধ করছে না বা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। কিন্তু্রআমি ওকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। আম্রিওকে আবার চাকরিজীবনে ফিরিয়ে নিয়ে স্বাভাবিক করতে চাইছি। কিন্তু ওর ভেতর স্বামীর ভীতিটা তাড়াতে পারছি না ...।’[email protected]