মুঠোফোনের গোপন কোড নম্বর বন্ধের নির্দেশনা চেয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি, হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া অননুমোদিত মুঠোফোনের গোপন কোড নম্বর (আইএমইআই) বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, টেলিযোগাযোগসচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।মুঠোফোনের সেট চুরি বন্ধ ও অপব্যবহার রোধে নীতিমালা প্রণয়ন এবং গোপন কোড নম্বর চালুর নির্দেশনা চেয়ে মোবাইল ফোন ইউজার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ওমর ফারুক নকিব গত রোববার রিটটি দায়ের করেন।রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত গতকাল এ রুল জারি করেন।রিটের আবেদনকারী আইনজীবী জে আর খান প্রথম আলোকে জানান, মুঠোফোনের সেট চুরি বা হারিয়ে গেলে সিমকার্ডের আইএমইআই নম্বরটি বন্ধ করে দেওয়া যায়। একই সঙ্গে অপব্যবহার রোধে সেটের আইএমইআই নম্বর বন্ধ ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।