মুদ্রা পাচারকারী আবদুল্লাহ আলী চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রা পাচারের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক আবদুল্লাহ আলীকে আদালত চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম এম এ সালাম আজ সোমবার এ আদেশ দেন।আজ বিমানবন্দর থানা পুলিশ আবদুল্লাহ আলীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আবেদনে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের অন্য সহযোগী সদস্যদের নাম-ঠিকানা জানতে ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করতে আবদুল্লাহ আলীকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আদালতকে বলেন, আসামি আন্তর্জাতিক জাল মুদ্রা পাচারকারী দলের সদস্য।গতকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রাসহ র্যাব তাঁকে গ্রেপ্তার করে।