মুদ্রাস্ফীতির হার রোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে দেশের মুদ্রাস্ফীতির হার সাড়ে ছয় শতাংশ। মুদ্রাস্ফীতির হার এর চেয়ে যেন না বাড়ে, সেই লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মুদ্রাব্যবস্থাপনা, মুদ্রাবিনিময় হার সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, মুদ্রাপ্রবাহ হার কমানো হবে কি না, তা একান্তই বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না।মুহিত বলেন, ‘দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেরই মুদ্রাস্ফীতির হার সবচেয়ে কম। আমাদের মুদ্রাস্ফীতি এখনো দুই অঙ্কের নয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে, এমনকি ভারত ও পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার ১০ থেকে ১২ শতাংশ। সেই বিবেচনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো।’বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. তারেক, বাণিজ্যসচিব গোলাম হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রমুখ।