মুনমুনের অতিথি শাকিব ও অপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপস্থাপক মুনমুনের অতিথি হলেন চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ঈদের জন্য নির্মিত একটি অনুষ্ঠানে তাঁরা অতিথি হয়েছেন মুনমুনের। প্রযোজক সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে আমাদের চলচ্চিত্রে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তাঁদের দুজনকে নিয়মিতভাবে সিনেমার পর্দায় দেখা গেলেও টেলিভিশনের পর্দায় খুব একটা দেখা যায় না। তবে দর্শকদের কিন্তু তাঁদের নিয়ে কৌতূহলের শেষ নেই। দর্শকদের সেই কৌতূহল ও আগ্রহের কথা চিন্তা করেই শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে আড্ডার আয়োজন করা হয়েছে। মুখোমুখি আড্ডায় শাকিব-অপু তাঁদের অজানা অনেক কথাই দর্শকদের সঙ্গে ভাগাভাগি করবেন। প্রিয় জুটি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওমর ফারুক ও যুথিকা রায়। আরটিভিতে ঈদের দিন রাতে দেখানো হবে অনুষ্ঠানটি।