মুন্নির পরে আনারকলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুন্নি বাদনাম হুয়ি’তে নেচে বদনাম-প্রশংসা যেটাই জুটুক, মালাইকা অরোরা খান যে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, তা ঠিক। দাবাং ছবির পর ফের আরেকটি ছবির আইটেম গানে নাচতে আসছেন মালাইকা। ছবির নাম হাউসফুল টু। আর আইটেম সঙের শিরোনাম হলো ‘আনারকলি ডিসকো চলি’। অক্ষয় কুমার-জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনয় করছেন হাউসফুল টুতে। গানে দেশি এবং ওয়েস্টার্ন মিলিয়ে ছয় রকম রূপে আবির্ভূত হবেন মালাইকা। বললেন, ‘মুন্নির তুলনায় এই গান একেবারে অন্য রকম। একটাই মিল, এই গানেও কোরিওগ্রাফার হিসেবে আছেন ফারাহ খান। গানটা শুনে খুব ভালো লেগেছে। আশা করি ভালো কিছু হবে।’ টিএনএন।