মুন্সিগঞ্জে আগুনে পুড়ে ২০ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার ধলাগাঁও বাজারে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধলাগাঁও বাজারের একজন স্বর্ণকারের দোকান থেকে গতকাল রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনী রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদি, ফলের গোডাউন, সেলুন, স্বর্ণ, খইল, ফোন-ফ্যাক্স ও খেলাধুলার সামগ্রীর রয়েছে।প্রত্যক্ষদর্শী মাহবুব আলম জানান, রাত আনুমানিক ১১টা দুই মিনিটের সময় আগুন লাগে। বাজারের মিঠুর স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তের মধ্যে বাজারে ছড়িয়ে পড়ে।