মুন্সিগঞ্জে চাঁদাবাজির সময় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ মুন্সিগঞ্জের কলাগাছিয়ায় মেঘনা নদীর বালুমহাল থেকে আজ রোববার দুপুরে তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। চাঁদাবাজির কাজে ব্যবহূত একটি ট্রলার পুলিশ আটক করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনিস মিয়া (৪০), নাসির উদ্দিন (৪০) ও সিরাজ মিয়া (৪৫)।সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) দেওয়ান লালন আহমেদ জানান, মেঘনা নদীর কলাগাছিয়া এলাকার বালুমহালে আজ বেলা দুইটার দিকে ১০-১২ জন চাঁদাবাজি করতে যায়। খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে তাঁরা স্পিড বোটযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অন্য ব্যক্তিরা পালিয়ে যায়।গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের বালুমহালের ইজারাদার বলে দাবি করেছেন।