মুন্সিগঞ্জে চার শিবিরকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও প্রচারপত্রসহ বেশ কিছু জিনিস উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সাইদুর রহমান (২৮), সদর উপজেলার জুলফিকার হায়দার (১৮) ও একই উপজেলার রহমত উল্লাহ (১৯) এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার খায়রুল ইসলাম (১৮)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল গভীর রাতে সদর উপজেলার সার্কিট হাউসসংলগ্ন ইসলামবাগ এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে চারজন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি ছোরা, দুটি চাকু, একটি চাপাতি, বেশ কিছু ইসলামি বই ও সিডি, কিছু প্রচারপত্র, প্রায় ২০টির মতো মোবাইল ফোনের সিম, সদস্য সংগ্রহের রেজিস্টার খাতা ও মাসিক চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন।এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।