মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর জলমহালের কর্তৃত্ব নিয়ে একপক্ষের হামলায় অপরপক্ষের একজন খুন হয়েছে। তাঁর নাম মামুন মণ্ডল (২৫)। তিনি মুন্সিগঞ্জের শহর শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং তাঁর বাড়ি দেওভোগ গ্রামে। আজ রোববার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, জলমহালের টাকা ওঠানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ইজারাদারের সমর্থকদের মধ্যে ভোরে সংঘর্ষ হয়। এ সময় ট্রলারে থাকা মুন্সিগঞ্জের মামুনের ওপর আরেকটি ট্রলারে করে এসে নারায়ণগঞ্জের ইজারাদারের সমর্থকেরা হামলা চালায়। মামুনকে মারধর করে তাঁরা ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। আহত হয় সঙ্গে থাকা তাঁর সঙ্গী। সকাল ছয়টার দিকে মামুনকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে জেলা শহরে ছাত্রলীগ মিছিল বের করে। কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মামুন খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলাম। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেনি।