মুন্সিগঞ্জে ট্রলারডুবি: সাংবাদিকসহ ৪ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচজনের মধ্যে একজন সাংবাদিকসহ চারজনের লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে সিরাজদিখান উপজেলার টেঙ্গুরিয়াপাড়া এলাকায় ইছামতী নদীতে বালুবাহী একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়।যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন, বাংলাদেশ সময়ের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন (২৮), কাপড় ব্যবসায়ী গোলাম কিবরিয়া (৩০), ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৮) ও ওয়াহিদ ইমরান (২২)।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ট্রলারটি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, যাত্রীবাহী ট্রলারটি অর্ধশত যাত্রী নিয়ে সিরাজদিখানের দোসরপাড়ায় লালনমেলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।