মুন্সিগঞ্জে ট্রলারডুবি: ২৫টি গরুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার কুণ্ডের বাজারের কাছে আজ ধলেশ্বরীর শাখা নদীতে একটি ট্রলারডুবে ২৫টি গরু মারা গেছে। বেপারিরা জানান, ট্রলারে ৩০টি গরু ছিল। তাঁরা চেষ্টা চালিয়ে পাঁচটি গরু জীবিত উদ্ধার করেন। বাকি ২৫টি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্ল¬াহ জানান, ফরিদপুর থেকে ৩০টি গরু ট্রলারে করে নিয়ে ঢাকা যাওয়ার পথে ঠিক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে বাঁধা গরুগুলো দড়ি কেটে উদ্ধারের চেষ্টা করা হলেও ২৫টি গরু ধলেশ্বরী নদীতে ডুবে যায়। যাত্রীবাহী ট্রলারটির কোনো ক্ষতি হয়নি। এটি দ্রুত বালিগাঁওয়ের দিকে পালিয়ে যায়। বাসস।