মুন্সিগঞ্জে দুই নির্মাণশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চারবাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলো মিয়া (২২) ও তানুছ মিয়া (২৪)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। প্রত্যক্ষদর্শী কলেজের তত্ত্বাবধায়ক আখতার উদ্দিন ও নির্মাণ প্রতিষ্ঠানের কার্য সহকারী হাবিবুর রহমান জানান, ওই নির্মাণ শ্রমিকেরা মাচায় উঠে কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে তাঁরা মাটিতে পড়ে যান। এতে এই হতাহতের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক খালেদা মুস্তারি ওই দুজনের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে জানান, আহত দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।