মুন্সিগঞ্জে দুর্গামূর্তি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছোট শিকারপুর গ্রামের কেশববাড়ি দুর্গামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মূর্তি তৈরির কারিগর কুমার নিতাই পালের ভাষ্য, গতকাল রাত একটা পর্যন্ত অন্য কুমারেরা ও তিনি মূর্তি তৈরি করেন। এরপর তাঁরা বাড়ি ফিরে যান। আজ ভোরে আশপাশের লোকজন খবর দিলে তিনি গিয়ে তিনটি মূর্তির মাথা ও অন্য মূর্তিগুলোর কোনো না কোনো অঙ্গ ভাঙা দেখতে পান। ভাঙচুর হওয়া মূর্তিগুলো মেরামত করা হচ্ছে।ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানান। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, কারা এ ঘটনায় জড়িত, এখনো তাদের শনাক্ত করা যায়নি। পুলিশ ও র্যাবের দুটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।