মুন্সিগঞ্জে দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নীমতলীতে আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় মা, বাবা ও মেয়ে নিহত হয়েছে।নিহতেরা হলেন—বাবা সাহাবুদ্দিন (৪৫), মা ঝরনা বেগম (৩০) এবং মেয়ে বৃষ্টি (১০)। তাঁদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। পুলিশ জানায়, সাহাবুদ্দিন তাঁর স্ত্রী ও মেয়েকে মোটরসাইকেল করে ভোলার চরফ্যাশন থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের নীমতলীতে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ঝরনা বেগমও মারা যান।লাশ তিনটি সিরাজদিখান থানায় আছে। এ পরিবারটি ঢাকায় মোহাম্মদপুরে থাকত।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলো অনলাইনকে এ খবর নিশ্চিত করেন।