মুন্সিগঞ্জে মওদুদ ও তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির নেতা মওদুদ আহমদ ও জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে মুন্সিগঞ্জে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল হাসনাতের আদালতে মামলাটি দায়ের করেন শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান।মামলার আরজিতে বলা হয়, গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম নামক একটি সংগঠনের আলোচনা সভায় মওদুদ আহমদের উপস্থিতিতে জামায়াতের নেতা তাহের রাষ্ট্রকে অকার্যকর, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে আঘাত ও হত্যা এবং অগণতান্ত্রিকভাবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকার উত্খাতের ঘোষণা দেন। এটি রাষ্ট্রদ্রোহের শামিল হওয়ায় বাদী মামলাটি করেছেন।