মুন্সিগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাসেল (২৫) ও জব্বার (৪৫)।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসানের বরাত দিয়ে ডেইলি স্টার জানায়, নারায়ণগঞ্জের জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আবদুল হাই আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে রওনা হন। পথে নিমতলায় সকাল সাড়ে আটটার দিকে তাঁর গাড়িবহরে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যায় তিনজন এবং নয়জন আহত হয়। আহতদের শ্রীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মারা যায় অজ্ঞাত আরও একজন। এদিকে, আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আবদুল হাই ডেইলি স্টারকে জানান, তিনি অন্য গাড়িতে ছিলেন। তবে টুঙ্গিপাড়ার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।