মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আজ রোববার ভোর চারটার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক জুয়েল (৪০) ও অজ্ঞাতনামা এক নারী (৩০)। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আজ ভোর চারটার দিকে খুলনাগামী একটি নৈশ কোচ ঢাকা-মাওয়া মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসটির প্রায় ৩৫ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ বাস ও ট্রাক দুটিকেই আটক করেছে। তবে বাসচালক পলাতক রয়েছে।