মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর ওপর বাসের চাপায় দুই পথচারী নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এঁরা হলেন—জায়েদা খাতুন (৭০) ও আমেনা খাতুন (৫৫)। ঢাকাগামী একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতদের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলায়। আজ সকালে মেঘনা সেতু পার হওয়ার সময় একটি বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া জানান, ঘাতক গাড়িটি পালিয়ে গেছে এবং লাশ দুটি পুলিশ হেফাজতে রয়েছে।