মুন্সিগঞ্জের সেই ভণ্ড পীর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসনগর গ্রামের সেই ভণ্ড পীর আমজাদ হোসেন বেপারিকে পুলিশ আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে। সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানার পুলিশ তাঁকে তাঁর আস্তানা থেকে গ্রেপ্তার করে। আজ প্রথম আলোতে ‘ভণ্ড পীর, ভয়ংকর চিকিৎসা’ শিরোনামে আমজাদ হোসেনের বিকৃত চিকিৎসা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। আজ সকালে পত্রিকায় এ খবর দেখে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে তাঁর আস্তানায় অভিযান চালায়।