মুফতি আমিনী ৪ এপ্রিল হরতাল ডেকেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় অনুমোদন হওয়া জাতীয় নারী উন্নয়ন নীতিমালার খসড়ার বিরুদ্ধে আগামী ৪ এপ্রিল হরতালের ডাক দিয়েছেন ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনী। ওই নীতিমালার বিরুদ্ধে আজ মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আজ সমাবেশ থেকে কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন দাবি করেছে, মন্ত্রিসভায় অনুমোদন হওয়া জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ইসলাম, কোরআন ও সুন্নাহবিরোধী।সংগঠনের নেতারা দাবি করেন, মন্ত্রিসভায় উত্তরাধিকার আইনে সম্পত্তিতে নারীর সমান অধিকার দেওয়া হয়েছে। এটা কোরআনের পরিপন্থী। ইসলামে এ আইন নেই। সংগঠনগুলো অবিলম্বে এই নীতিমালা সংশোধন করার আহ্বান জানায়। নইলে তাঁরা কঠোর আন্দোলন শুরুর হুমকি দেন। ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ঐক্যজোট, খেলাফতে মজলিস ও ওলামা মাশায়েখ পরিষদ এ বিক্ষোভে অংশ নেয়।