মুফতি হান্নানসহ ১৬ জঙ্গিকে গোপালগঞ্জের আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা ও সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে গোপন বৈঠক মামলায় হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানসহ ১৬ জঙ্গিকে গোপালগঞ্জের আদালতে হাজির করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জঙ্গিদের আদালতে হাজির করা হয়।আদালত সূত্র জানায়, গোপালগঞ্জের কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলায় সরকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদ-নেতা মুফতি হান্নান ও তাঁর ভাই মহিবুল্ল¬াহসহ সাত জঙ্গিকে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ট্রাইবুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ সোলাইমানের আদালতে হাজির করা হয়। এ মামলায় দুজন জামিনে ও দুজন হাজতে থাকায় তাঁদের আদালতে উপস্থিত দেখানো হয়েছে। কিন্তু এ মামলার সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিচারক এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আগামী ৬ জানুয়ারি।অপরদিকে, সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে গোপন বৈঠক মামলায় আরও পাঁচ জঙ্গিকে ওই একই আদালতে হাজির করা হয়। কিন্তু সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিচারক এ মামলার সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ আগামী ৬ জানুয়ারি ধার্য করেন।উল্লে¬খ্য, ২০০০ সালের ২০ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভাস্থল কোটালিপাড়া উপজেলার শেখ লুত্ফর রহমান ডিগ্রি কলেজ মাঠে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় কোটালিপাড়া থানার পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে। —বাসস