মুভিয়ানা ফিল্ম সোসাইটির চলচ্চিত্র পাঠচক্র
চলচ্চিত্র কী? কেমন করে চলচ্চিত্র দেখতে হয়? চলচ্চিত্র পাঠের প্রয়োজনীয়তা কী? চলচ্চিত্রের ভাষা কীভাবে গড়ে ওঠে? জনপ্রিয় চলচ্চিত্র কেমন করে দুনিয়াব্যাপী জনরুচিকে নিয়ন্ত্রণ করে এবং স্থানীয় জনসংস্কৃতির চেহারা বদলে দেয়? এসব নিয়েই তিন মাসের চলচ্চিত্র পাঠচক্র নামে একটি কোর্সের আয়োজন করেছে মুভিয়ানা ফিল্ম সোসাইটি। পাঠচক্রে পাঠদান করবেন: চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গ্রাহক আনোয়ার হোসেন, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদসহ আরও অনেকেই। পাঠচক্রটি মাসের প্রতি শুক্রবার এবং প্রতি মাসের প্রথম ও শেষ শনিবার, মাসে ছয় দিন করে, তিন মাসে ১৮ দিন, বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।২৮ অক্টোবর থেকে পাঠচক্র শুরু হবে। পাঠচক্রে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ অক্টোবর। নিবন্ধনের জন্য যোগাযোগ: প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত, ৫০ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ০১৬৭৫৩৩৮৬২২ নম্বরে।