মুম্বাই ফিরলেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস পর গত মঙ্গলবার রাতে দেশে ফিরলেন সালমান খান। স্নায়ুর অস্ত্রোপচারের জন্য গত আগস্টের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে মুম্বাই ছেড়েছিলেন। অস্ত্রোপচার শেষে কয়েক দিন বিশ্রামের পর লন্ডনের উদ্দেশে উড়াল দেন সালমান। তারপর ডাবলিনে এক থা টাইগার ছবির শুটিং। ডাবলিন ছাড়ার প্রাক্কালে টুইটার বার্তায় সালমান বলেছিলেন, ‘শিগগির তোমাদের সঙ্গে দেখা হবে।’ শোনা যাচ্ছিল, ‘বিগ বস’-এর পঞ্চম কিস্তিতে সালমান থাকতে পারছেন না। কিন্তু নির্ভরযোগ্য সূত্রে জানা গেল, সঞ্জয় দত্তের সঙ্গে মিলেমিশে রিয়ালিটি শোটি সঞ্চালনা করবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ‘বিগ বস’র পঞ্চম কিস্তির উদ্বোধন হবে। সেখানে সালমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এনডিটিভি।