মুম্বাই হামলা নিয়ে ওবামার বক্তব্যে বিজেপি হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রাজিব প্রকাশ রুদ্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুম্বাইয়ে নেমে ২৬/১১ ঘটনার ওপর যে বক্তব্য দিয়েছেন, তাতে বিজেপি হতাশ হয়েছে। যেখান থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের উত্পত্তি, সেই পাকিস্তানকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ২৬/১১ ঘটনায় মুম্বাইয়ে ১৬৫ জন নিহত হয়েছিল।ওবামা তাজ হোটেলে যে বক্তব্য রেখেছেন, সেখানেই ভারতের সর্ববৃহত্ সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেই ঘটনাটি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্রের হাতেই প্রমাণ আছে যে এই সন্ত্রাসের উত্পত্তি স্থান পাকিস্তান এবং সেই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাসহ সন্ত্রাসী সংগঠনগুলো এই ঘটনার সঙ্গে জড়িত। কিন্তু তিনি পাকিস্তানের নাম নেননি। নয়াদিল্লিতে বিজেপির রাজিব প্রকাশ সাংবাদিকদের এ কথা বলেন গতকাল শনিবার। রাজিব আরও বলেন, ওবামা ১০০ কোটি মানুষের হূদয় স্পর্শ করার একটি সুযোগ হারিয়েছেন। —দ্যা হিন্দু