মুম্বাই হামলা: এক সন্দেহভাজন চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা ঘটনাস্থলের কাছাকাছি তিনটি পৃথক বাড়ি ভাড়া করে বোমা বানিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।এদিকে মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের প্রধান রাকেশ মারিয়া দাবি করেছেন, সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে তদন্তকারীরা এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, প্রত্যক্ষদর্শীদের সহায়তায় সন্দেহভাজন ব্যক্তির মুখের ছবি তৈরি করা হয়েছে। তবে মামলার স্বার্থে তা জনসমক্ষে প্রকাশ করা হবে না। রাকেশ মারিয়া আরও জানিয়েছেন, তদন্তে সহায়তার জন্য গুজরাট ও দিল্লি পুলিশ তাঁদের সহায়তার জন্য দল পাঠিয়েছে। বিস্ফোরণের আলামত বিশ্লেষণ করে তদন্তকারীরা জানিয়েছেন, বোমায় অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল ও ডিজিটাল টাইমার ব্যবহার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, বোমা তিনটি ছোট লোহার কৌটায় রাখা হয়েছিল। গত বুধবার সন্ধ্যায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পৃথক তিনটি বোমা হামলার ঘটনা ঘটে। সরকারের পক্ষ জানানো হয়েছে, ওই হামলায় ১৮ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছে।মুম্বাই পুলিশ হামলার জন্য দেশটির স্বল্প পরিচিত সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনকে (আইএম) সন্দেহ করছে। এটি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম সহযোগী সংগঠন।