মুম্বাই হামলার আসামি কাসাবের ফাঁসি কার্যকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাই হামলার একমাত্র বেঁচে যাওয়া আসামি পাকিস্তানি যুবক আজমল কাসাবের ফাঁসি কার্যকর করা হয়েছে। মহারাষ্ট্রের পুনে নগরের ইয়েরবাড়া কারাগারে গতকাল বুধবার সকাল সাতটায় তাঁর সাজা কার্যকর করা হয়। চলতি মাসের শুরুর দিকে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কাসাবের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হন। ওই দিন কাসাব ও তাঁর নয়জন সহযোগী সমুদ্রপথে মুম্বাই এসে একটি রেলস্টেশন, দুটি বিলাসবহুল আবাসিক হোটেল ও একটি ইহুদি কেন্দ্রে হামলা চালান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চাভান জানিয়েছেন, কাসাবকে কারাগারের অভ্যন্তরে দাফন করা হয়েছে। এএফপি ও রয়টার্স।