মুম্বাইগামী বাস নদীতে, নিহত ৩৭ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে আজ মঙ্গলবার মুম্বাইগামী একটি বিলাসবহুল যাত্রাীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জনের বেশি। আজ মঙ্গলবার ভোররাতের দিকে রত্নগিরি জেলায় মুম্বাই-গোয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ‘টাইমস অব ইন্ডিয়া’ ও এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।হাইওয়ে কর্মকর্তা বি এল সিন্ধের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বাসটি গোয়া থেকে মুম্বাই যাচ্ছিল। মুম্বাই থেকে ১৯০ কিলোমিটার দূরে জগবুদি নদীর ওপর ভার্না সেতু পার হওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে প্রায় ৪০ ফুট ওপর থেকে বাসটি নদীতে পড়ে যায়।বাসটি উদ্ধার করার পর দেখা গেছে, যাত্রীরা অনেকে মাথায় আঘাত পেয়েছেন। বাসে কয়েকজন বিদেশি পর্যটক ছিলেন। এর মধ্যে রাশিয়ার একজন নাগরিক রয়েছেন। চিকিত্সার জন্য আহত যাত্রীদের খেদ মিউনিসিপ্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।চালক মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।