মুম্বাইয়ে আম্বানির বিলাসবহুল বাড়ি, তদন্ত করবে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারাষ্ট্র রাজ্য সরকারের সম্মতি পেলে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কাছে ওয়াকফ সম্পত্তি বিক্রির ঘটনা তদন্ত করবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। মুম্বাইয়ের আলটামাউন্ট রোডের ওই জমিতে বিলাসবহুল বাড়ি ‘আন্তিলিয়া’ নির্মাণ করেছেন আম্বানি। তাঁর এই বাড়ি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির একটি।মহারাষ্ট্র রাজ্যের সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী আরিফ নাসিম খান এ প্রসঙ্গে বলেন, সিবিআইয়ের তদন্তের বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন।মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আল পাতিল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘রাজ্য সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আইন ও বিচার বিভাগের মতামত চাওয়া হয়েছিল। আইন বিভাগের পক্ষ থেকে বিষয়টি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। আইন ও বিচার মন্ত্রণালয়ের মতামত জানার পর এ ব্যাপারে আমি কথা বলব।’