মুম্বাইয়ে প্রবল বর্ষণে নয়জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে প্রবল বর্ষণের কারণে একটি দেয়ালধসের ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে এবং পাঁচজনকে দেয়ালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।আজ বুধবার বিবিসি অনলাইন জানিয়েছে, আজ সকালে প্রবল বর্ষণের কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, আজ সকালে ভারীবর্ষণে একটি বস্তি ও একটি আবাসিক ভবনের সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে নয়জনের প্রায় সবাই ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করে।পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার থেকেই মুম্বাই এবং এর উপশহরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মুম্বাই শহরের দক্ষিণে প্রায় এক হাজারেরও বেশি ভবনের সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। ভারীবর্ষণে এসব ভবনে বসবাস করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তবে ভবনের মালিক, ভাড়াটে ও পৌর কর্তৃপক্ষের মতৈক্য না হওয়ায় ভবনগুলো পুনর্নির্মাণ ও সংস্কারকাজে বেশ দেরি হচ্ছে।