মুম্বাইয়ে ভবনধসে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই নগরের অদূরে থানে জেলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে একটি আবাসিক ভবনধসে তিনজন মারা গেছে। নিহত তিনজনের মধ্যে দুজন শিশু। আহত হয়েছে ১২ জন। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, থানে জেলার মুম্বরা এলাকায় শকুন্তলা নামের তিনতলা ভবনটি গতকাল স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় লোকজনের তথ্যমতে, ভেতরে এখনো সাত-আটজন মানুষ আটকা পড়ে আছে। উদ্ধারকাজ চলছে।চলতি বছরের এপ্রিলে মুম্বরা এলাকায় আরও একটি ভবনধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৭০ জন নিহত হয়।