মুম্বাইয়ে হোলি উৎসবে কিশোর নিহত, অসুস্থ ২০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে গতকাল বৃহস্পতিবার হোলি উৎসবে রং খেলতে গিয়ে রঙের বিষক্রিয়ায় মারা গেছে বিকাশ বাল্মীকি (১৩) নামের এক কিশোর। এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছে দুই শতাধিক শিশু-কিশোর। গুরুতর অসুস্থ ২০০ শিশু-কিশোর এখন মুম্বাইয়ের শিয়ন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিকেলে মুম্বাইয়ের ধারাবি, ঘাটকোপার ও শিয়ন অঞ্চলের বস্তির শিশু-কিশোরেরা হোলির রং খেলায় মেতে ওঠে। এরই মধ্যে হঠাত্ করে শিশু-কিশোরদের গা ফুলে ওঠে, চোখ জ্বালাপোড়া শুরু হয়, বমির ভাব হয়, শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয়রা তাদের শিয়ন হাসপাতালে নিয়ে আসে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যবন ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।