মুম্বাইয়ের বস্তিতে অপরাহ উইনফ্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টক শো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে এখন ভারতে। গত মঙ্গলবার তিনি মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলে কোলাবা এলাকার একটি বস্তি পরিদর্শন করেন। ‘অপরাহস নেক্সট চ্যাপ্টার’ নামের নতুন একটি অনুষ্ঠান করছেন তিনি। এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে তাঁর। এরই অংশ হিসেবে তাঁর মুম্বাইয়ের ওই বস্তি পরিদর্শন। এ ব্যাপারে সাংবাদিকদের অপরাহ বলেন, ‘আমার নতুন অনুষ্ঠান অপরাহস নেক্সট চ্যাপ্টারে ভারত নিয়ে একটি প্রতিবেদন থাকবে। এতে ভারতের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরা হবে। এ জন্য বলিউড থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলছি।’ অপরাহ জানান, দেশটির যে জিনিস তাঁর সবচেয়ে ভালো লেগেছে, তা হচ্ছে মানুষের সহনশীলতা। ওয়েবসাইট।