মুরাদনগরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও আরেকজন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাতটায় বাবুটিপাড়া আফিল মার্কেটের সামনে ওই ঘটনা ঘটে। এ সময়ে ডাকাতদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর প্রথম আলোকে জানান, আজ সকাল সাতটার দিকে কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে একদল যাত্রী মাইক্রোবাস ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর মাইক্রোবাসটি মহাসড়ক থেকে গতিপথ পরিবর্তন করে মুরাদনগর উপজেলায় ঢুকে পড়ে। এরপর যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে তাদের কাছ থেকে মালামাল ও টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতেরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে যাত্রীরা অন্য একটি মাইক্রোবাস নিয়ে ধাওয়া করে ডাকাতদের বহনকারী ওই মাইক্রোবাসটি আটক করে দুই ডাকাতকে পিটুনি দেয়। এতে অজ্ঞাতনামা এক ডাকাত মারা যায়। আহত অবস্থায় আটক করা হয় চাঁদপুরের শরীফ (৩০) নামের এক ডাকাতকে। আর অন্য দুই ডাকাত মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।