মুরালির জন্য ট্রফি চায় শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু শেষ বিশ্বকাপই নয়, এই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দেবেন মুত্তিয়া মুরালিধরন। কিংবদন্তি ক্রিকেটারের বিদায়টা স্মরণীয় করে রাখতে চায় শ্রীলঙ্কা। সতীর্থরা তাঁকে দিতে চান বিদায়ী উপহার। বিশ্বকাপের চেয়ে ভালো উপহার আর কী হতে পারে! মুরালি-সতীর্থরা তাই তাঁকে বিশ্বকাপটাই দিতে চান উপহার।‘সে বিশেষ একজন। একজন কিংবদন্তি। দলের সবাই তাকে ভালোভাবে বিদায় দিতে চায়। আমরা মুরালির জন্য বিশ্বকাপ জিততে চাই’—বলেছেন মুরালিধরন-সতীর্থ চামারা কাপুগেদারা। টেস্টে ৮০০, ওয়ানডেতে ৫২১—দুই ধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি উইকেটের মালিক মুরালিধরন। প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে বিশ্বকাপও জিতেছেন (১৯৯৬ বিশ্বকাপ)। এই অর্জনের মুকুটে আরেকটা পালক বসাতে চান মুরালিধরন নিজেও। জিততে চান এবারের বিশ্বকাপটাও। ওয়েবসাইট।