মুরের নতুন প্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নতুন সঙ্গীর বাহুবন্দী ডেমি মুর। তারকা স্বামী অ্যাশটন কুচারের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে সদ্যই। এর পরপরই স্কট-ভিনসেন্ট বরবা নামের এক ভদ্রলোকের সঙ্গে নতুন প্রেমের ইনিংস শুরু করেছেন মুর। তাঁর নতুন প্রেমিক বরবা কসমেটিকস নামের এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। ‘ফিমেলফার্স্ট’ নামের এক সংবাদমাধ্যম জানিয়েছে, ছেলেবেলা থেকেই বরবার সঙ্গে জানাশোনা মুরের। উল্লেখ্য, কুচারের সঙ্গে বিয়ে হওয়ার আগে ব্রুস উইলিসের সঙ্গে ঘর বেঁধেছিলেন ৪৯ বছর বয়সী এই তারকা। সেই ঘরে আছে তিন কন্যা। আইএএনএস।