মুলতবি প্রস্তাব প্রত্যাহার করায় আলোচনার পথ বন্ধ হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সংঘাতের পথ পরিহার করার আহ্বান জানিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় হবে না। নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তিনি বলেন, সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাব সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু তারা সে প্রস্তাব প্রত্যাহার করে নিজেরাই আলোচনার পথ বন্ধ করে দিচ্ছে।আজ শুক্রবার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি আলোচনার প্রস্তাব দেওয়ার পর বিরোধীদলীয় নেত্রী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। আমি পালাবার পথ পাব না। এখন আমি যদি বলি, পালাবার পথ কার খুঁজতে হবে, তা বিরোধীদলীয় নেত্রীকেই ভাবতে হবে...।’ প্রধানমন্ত্রী বলেন, ধার করা অর্থে নয়, নিজস্ব অর্থায়নে দেশ চালানোর লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। বর্তমান সরকার এই বাজেট বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। প্রতিবার বাজেট বাস্তবায়ন করে তা প্রমাণ করা হয়েছে।শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে আসন শূন্য হয়ে যায়। তাঁদের ৮৩ দিন চলে গেছে। তাই তাঁরা সংসদে এসেছেন সদস্য পদ রাখতে। বাজেট পেশের সময় তাঁরা ছিলেন না। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও তাঁরা থাকেননি। তবে আমরা চাই তাঁরা সংসদে থাকুক।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক পত্রিকা, টিভি ও রেডিওর অনুমতি দিয়েছি। চাকরি-সুবিধা বেড়েছে। সাংবাদিকদের বেতন বেড়েছে। আমরা অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। তার অর্থ এই নয় যে, কেউ তার অপব্যবহার করবে। যারা কাবা শরিফের ছবি নিয়ে অপপ্রচার করতে পারে, তাদের ছেড়ে দেব তা হতে পারে না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্। যতবার বাজেট দিয়েছি কিছু সংখ্যক লোক একই কথা বলেছে, এত বড় বাজেট বাস্তবায়ন হবে না। কিন্তু প্রতিবার বাজেটের ৯২-৯৩ ভাগ বাস্তবায়ন করেছি।’ আলোচনার কথা বলতে বলতে ক্লান্তআওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডাসহ গণতান্ত্রিক দেশগুলোয় যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে। পৃথিবীর এসব দেশের নির্বাচন বৈধ হলে আমাদের দেশের নির্বাচনও বৈধ হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও আমি বিরোধী দলকে আলোচনার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। সংসদে তাদের আলোচনার প্রস্তাবে আমরা সম্মত হলেও পরে তারা তা প্রত্যাহার করে নেয়। তারা চায়, দুধভাত, কলা নিয়ে খালেদা জিয়ার কাছে গিয়ে বলব, আপনি খান।’ সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন সাহারা খাতুন, নূহ-উল আলম লেনিন, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, হারুন অর রশীদ, হাবিবুর রহমান সিরাজ, সিমিন হোসেন রিমি, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আজ সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।