মুশফিকুর এক লড়াকু যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ধূসর দিনটিকে যা একটু আলোকিত করেছে মুশফিকুর রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরি। এতগুলো বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে প্রতিকূল স্রোতে বুক চিতিয়ে লড়াই করতে দেখা যায়নি। মুশফিকুরের এই সেঞ্চুরি, ভারতীয় বোলারদের প্রকাশ্যে যুদ্ধে আমন্ত্রণ জানানো—এসবের মধ্য দিয়ে জানা গেল, অন্তত একজন ক্রিকেটার আছে, শেষ না হওয়া পর্যন্ত যে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।প্রথম ইনিংসেও আরেক উঠতি দুর্দান্ত ক্রিকেটার মাহমুদউল্লাহকে নিয়ে শতরানের জুটি গড়ে ভারতের ইনিংসের চেয়ে মাত্র এক রান কমে শেষ করতে সাহায্য করেছে সে বাংলাদেশের ইনিংস। এই দৃঢ়চেতা মানসিকতা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের খেলোয়াড় আরও বেশি করে দরকার বাংলাদেশের। তাদের অধিনায়ক সাকিবও খুব ভালো মাপের অলরাউন্ডার। এই তিনজনকেই পথ দেখাতে হবে বাকিদের।অভিজ্ঞ শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুলের পারফরম্যান্স হতাশাজনক। এর কারণ শুধু ওদের কম রান করা নয়, বরং তাদের আউট হওয়ার ধরনও। বাংলাদেশ যদি এই ম্যাচ জেতার আশা নাও করে থাকত, তবু তাদের উচিত ছিল ম্যাচটা বাঁচানোর চেষ্টা করা।শেষ দিনে আবারও খেলা শুরু হয়েছে দেরিতে। প্রতি সন্ধ্যায় আলো দ্রুত কমে আসায় প্রতিদিনই খেলা হয়েছে কম। তাই ভারতকে জয়বঞ্চিত করতে একটা বড় পার্টনারশিপই ছিল যথেষ্ট। পিচ শেষ দিনেও ভালোই ছিল। বোলাররা খুব একটা সাহায্য পায়নি। বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি এখন সত্ভাবে তাদের আউটগুলো নিয়ে মূল্যায়ন করে, তারা অবশ্যই নিজেদের দোষই খুঁজে পাবে, বোলারদের আহামরি কোনো কৃতিত্ব এতে নেই। হ্যাঁ, জহির ও ইশান্ত শর্মা সব সময় ওদের ঝামেলায় ফেলেছে, ওদের সামান্য সুযোগও দেয়নি। কিন্তু এটাই তো টেস্ট ক্রিকেট। ব্যাটসম্যান হিসেবে আপনাকে উইকেটে সময় কাটাতে হবে, অপেক্ষা করতে হবে বোলাররা যেন ক্লান্ত হয়ে পড়ে। এর পরেই না রান তুলবেন আপনি।একমাত্র ব্যতিক্রম ছিল মুশফিকুর। দৃঢ়প্রতিজ্ঞা দেখিয়েছে সে, পাশাপাশি রানের চাকা সচল রাখতে সুযোগের সন্ধানেও থেকেছে। সামনে-পেছনে দুই জায়গাতেই পায়ের ব্যবহার ছিল বেশ ভালো। দেখে মনে হচ্ছিল, প্রথম ইনিংসে উইকেট ছুড়ে আসার ভুলের প্রায়শ্চিত্তই যেন ও করছে। বাংলাদেশ দলে সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ছিল সে-ই। অবশ্য প্রথম ইনিংসে বোলাররাও বেশ ভালো করেছে।টেস্ট শুরুর আগে কিছু খোঁচা দেওয়া মন্তব্য অবশ্যই বাংলাদেশের বোলারদের তাতিয়ে তুলেছে। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে মাত্র ২৪৩ রানেই গুটিয়ে দিয়েছিল ওরা। কিন্তু পরিতাপের ব্যাপার হলো, ব্যাটসম্যানরা তাদের হতাশ করেছে। সত্যিকারের কোনো লড়াই ছাড়াই বাংলাদেশ হেরে গেছে। হারেনি কেবল একজন, ছোটখাটো গড়নের এই উইকেটকিপার ব্যাটসম্যান!পরের টেস্টে ভারতের সঙ্গে টেক্কা দিতে চাইলে বাংলাদেশ দলকে অবশ্যই তাদের মানসিকতা আর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।