প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে তাঁর আদর্শ ব্রায়ান লারা। ক্রিকেটটা যেদিন থেকে বুঝেছেন, সেদিন থেকেই ভক্ত ক্যারিবীয় ক্রিকেট গ্রেটের। আন্তর্জাতিক ক্রিকেটে লারা কখনো উইকেট কিপিং না করলেও ভক্ত মুশফিকুর রহিমের পরিচয় বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক। তবে ব্যাটিংয়েও যে সমান পারদর্শী, সেটা দেখিয়েছেন আগেও। মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ড সফরে গিয়ে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে করেছেন সেঞ্চুরি (১১৫)। দেখালেন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও। মাত্র ৫ রানের জন্য দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও দুই ইনিংসে (৭৯+৯৫) ১৭৪ রান করে তিনিই আমাদের এ সপ্তাহের তারকা।চিরকুট